সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

বেগম জিয়ার জন্য দোয়া করা ‘ঈমানি দায়িত্ব’: মিয়া গোলাম পরওয়ার

  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ Time View

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া করা ‘নৈতিক ও ঈমানি দায়িত্ব’।

রোববার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান তিনি।

সেখান থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, জামায়াত আমিরের পক্ষ থেকে তারা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে এসেছেন।

খালেদা জিয়ার সঙ্গে দেশের জনগণের রাজনীতির সম্পর্ক, আন্দোলনের সম্পর্ক থাকার কথা তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন খালেদা জিয়ার সঙ্গে গণতন্ত্রের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে।

খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় তার জন্য শুভকামনা ও দোয়া জানাতে এসেছেন তুলে ধরে তিনি বলেন, দেশবাসীকে বলব, বেগম খালেদা জিয়ার জন্য আন্তরিকভাবে, তার সুস্থতার জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। সেক্রেটারি জেনারেলকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

সেখানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category