বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

পরীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন রাজ

  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২২২ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজকে প্রেম করে বিয়ে করেছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। কিন্তু এ বিয়ের সুখ বেশিদিন টিকবে কিনা বলেই ধরে নিয়েছিল নেটিজেনরা। তবে বিয়ে ভাঙার তেমন কোনো আশংকা নেই বলে এরইমধ্যে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এ তারকা জুটি।বেশকিছুদিন ধরে নিজের সংসার জীবনের নানা টানাপোড়নকে কাজে লাগিয়ে মিডিয়ায় বিতর্কের কারিগর হিসেবে বেশ নামডাক হয়েছে রাজজুটির। বিয়ে ভাঙার নানা নাটকীয়তার পর তাদের একসঙ্গে সর্বশেষ দেখা যায় গতকাল (২১ জানুয়ারি) বায়োজিনের ওপেনিং ব্যাঞ্চের এক ওপেনিং অনুষ্ঠানে।

ওই অনুষ্ঠানে সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তর দেয়ার এক পর্যায় তাদের একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করতে দেখা যায়। এরপরই আজ ২২ জানুয়ারি ( রোববার) ১১ টা ৩১ মিনিট পরীকে নিয়ে একটি স্ট্যাটাস দেন রাজ। স্টাটাসে পরীমনিকে বিবাহবার্ষিকীর জন্য শুভকামনা জানিয়েছেন রাজ।কক্সবাজার সমুদ্র সৈকতে দুজনের একটি ছবি শেয়ার করে রাজ লিখেন, ‘আমার প্রিয়তমা স্ত্রী, অনেক সুন্দর একটা বছর কাটালাম আমরা। যেখানের কিছু স্মৃতি উষ্ণতার, কিছু বেদনার, কিছু অ্যাডভেঞ্চার, কিছু উত্তেজনার আবার কিছু না ভোলার। এসব স্মৃতি আমি সব জায়গাতেই নিয়ে চলি। তোমার সঙ্গে অনেক সুন্দর স্মৃতি রয়েছে আমার, এসব স্মৃতি প্রতিদিনই আরও তৈরি করব আমরা।’

অভিনেতা শরীফুল রাজের সঙ্গে ২০২১ সালের ১৭ অক্টোবর ১০১ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরীমনি। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন।
গত বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে আবারও বিয়ে করেন এ আলোচিত জুটি। গত ১০ আগস্ট তাদের সংসারে আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category