রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

একই দিনে মুক্তি পাচ্ছে আলোচিত দুই ছবি!

  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২০৬ Time View

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সেন্সর বোর্ডের আপিল বিভাগের রায়ে প্রায় চার বছর পর সেন্সর সনদ পেতে যাচ্ছে। সনদ হাতে পেলেই সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩ ফেব্রুয়ারি। এমনটাই জানিয়েছেন নির্মাতা নিজেই। অন্যদিকে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা নিয়ে বলিউডের সিনেমা ‘ফারাজ’ও মুক্তি পাচ্ছে একই দিনে।ট্রেলারে বলিউডের সিনেমাটি মুক্তির আগেই ভারত ও বাংলাদেশে আলোচনার জন্ম দেয়া সিনেমাটি ভারতের সিনেমা হলে ৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘টি সিরিজ’। সিনেমাটি নির্মাণ করেছেন ‘আলীগড়’, ‘ওমের্তা’, ‘শহীদ’, ‘স্ক্যাম ১৯৯২’খ্যাত পরিচালক হংসল মেহতা।  সিনেমাটি মুক্তির আগে প্রকাশ করা হয় ট্রেলার। ২ মিনিট ৬ সেকেন্ডের ‘ফারাজ’ ট্রেলার দেখলেই বোঝা যায় সিনেমাটিতে হলি আর্টিজানে সংঘটিত ঘটনার চলচ্চিত্রায়ণ করা হয়েছে।
ছবিটিতে কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুর ও পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়ালের অভিষেক হচ্ছে। গত বছর বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির প্রিমিয়ার হয়েছে।

এদিকে বাংলাদেশের ওই একই ঘটনা নিয়ে ‘শনিবার বিকেল’ নির্মাণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। দীর্ঘদিন সেন্সরে আটকে থাকা সিনেমাটি হয়ত দ্রতই মুক্তি পাবে। প্রযোজনা সূত্রে জানা গেছে, সেন্সর সনদ হাতে পেলেই প্রকাশ্যে আসবে সিনেমাটির ট্রেলার। দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি না পেলেও, ‘শনিবার বিকেল’ ঘুরেছে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে। মস্কো এবং সিডনি’র পর সম্প্রতি চলচ্চিত্রটি নির্বাচিত হয়েছে মিউনিখ ফিল্ম ফেস্টিভ্যালে। শুধু তাই নয়, মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে ‘শনিবার বিকেল’ ছবিটি দুটি ইন্ডিপেন্ডেন্ট জুরি পুরস্কারও পেয়েছে।জঙ্গি হামলার ওপর ভিত্তি করে নির্মিত ‘শনিবার বিকেল’ যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন। ছবিটিতে অভিনয় করেছেন বিভিন্ন দেশের অভিনয়শিল্পীরা। তাদের মধ্যে আছেন প্যালেস্টাইনের ইয়াদ হুরানি, পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া বাংলাদেশ থেকে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকেরসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category