সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

ধামরাইয়ে অপহৃত ছাত্রী উদ্ধার, মূল আসামি গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪০ Time View

ঢাকা জেলার ধামরাইয়ে একটি চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিম উদ্ধারসহ মূল আসামিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাজশাহী থানা এলাকা থেকে মো. রহমান (২৫) নামে এই আসামিকে গ্রেপ্তার করেন ধামরাই থানার চৌকস পুলিশ কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

জানা গেছে, বেলীশ্বর মোহনীমোহন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার প্রিয়াকে দীর্ঘদিন ধরে আসামি মো. রহমান ও তার সহযোগীরা স্কুলে যাতায়াতের সময় উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। বিষয়টি ভিকটিম তার পিতাকে জানালে তিনি অভিযুক্তদের সতর্ক করেন। কিন্তু তাতে ক্ষিপ্ত হয়ে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে।

গত ৩০ অক্টোবর ২০২৫ সকাল ৮টার দিকে প্রিয়া বিদ্যালয়ে যাওয়ার সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা রহমান ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক একটি কালো মাইক্রোবাসে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ঘটনার পর মামলাটি তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এর ফলস্বরূপ, ২৫ নভেম্বর ২০২৫ রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে পাকা রাস্তা থেকে আসামি মো. রহমানকে গ্রেপ্তার এবং ভিকটিম সানজিদা আক্তার প্রিয়াকে উদ্ধার করা সম্ভব হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সূত্র এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত ভিকটিমকে উদ্ধারসহ মূল আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এই অপহরণের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category