সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

বিশ্ব ইজতেমায় নায়ক ইমন

  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৮৪ Time View

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন ঢাকাই সিনেমার অভিনেতা মামনুন হাসান ইমন। শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্বে তিন দিনই তিনি থাকছেন ইজতেমা ময়দানে। ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এ তথ্য জানিয়েছেন। এছাড়া ইজতেমায় অংশ নেয়ার কয়েকটি ছবিও ইমন পোস্ট করেছেন তার ফেসবুক ওয়ালে। সাথে আছেন তার এক সিনেমার প্রযোজক।

নায়ক ইমন  মুঠোফোনে জানিয়েছেন, গত শুক্রবার টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে তিনি জুমার নামাজ পড়েছেন। তিনি ইজতেমা ময়দানেই খাওয়া-দাওয়াও সারছেন। এছাড়াও ময়দানে এসেই উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করছেন। তবে এরপর হজে যাবার কথাও জানান এই নায়ক।

সায়েম জানান, বৃহস্পতিবার রাতেই ইজতেমা মাঠে আসেন ইমন। ময়দানে এসেই তিনি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজ-খবর নেন। শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় পর্ব। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন। মাওলানা সাদ পক্ষের অনুসারীরা এ পর্বের ইজতেমা পরিচালনা করবেন। আর গত ১৩ থেকে ১৫ জানুয়ারি অনুষ্ঠিত প্রথম পর্ব পরিচালনা করেছেন মাওলানা জোবায়েরের অনুসারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category