রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

রাতে বাংলাদেশ-ভারতের মর্যাদার লড়াই

  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২২৭ Time View

ঢাকার মাঠে আজ ফুটবে বাংলাদেশ-ভারতের ডার্বির আগুন। ম্যাচ শুরুর আগে সামনে এসেছে এক বড় রহস্য ভারতের সম্ভাব্য ‘গোপন অস্ত্র’ রায়ান উইলিয়ামস খেলবেন নাকি খেলবেন না, তা এখনও অজানা।

ভারতীয় দলের নীরব কৌশল পরিস্থিতিকে আরও চাপপূর্ণ করছে। অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ঘোষণা দিয়েছেন, মাঠে আজ শুধু ফুটবল নয়, কার্ড, বাকযুদ্ধ এবং উত্তেজনার ঝড়ও বইবে। দুই দলের মর্যাদার লড়াইয়ের আগে নাটকীয়তার সর্বোচ্চ মাত্রা তৈরি হয়েছে।

ভারতের শক্তি বাড়াতে সক্ষম অস্ট্রেলিয়া-প্রবাসী রায়ান উইলিয়ামস এখনো এক বড় প্রশ্নবোধক চিহ্নের আড়ালে। অস্ট্রেলিয়ার যুব ও সিনিয়র দলের হয়ে খেলা এই ফুটবলার ভারতের পাসপোর্ট পেলেও তার খেলার ছাড়পত্র (এএফএফ-এর অনাপত্তিপত্র ও ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন) এখনও হাতে আসেনি।

এক দেশের হয়ে খেলার পর অন্য দেশের হয়ে প্রতিনিধিত্ব করার প্রক্রিয়া ফিফার নিয়মে সময়সাপেক্ষ হলেও ভারতের নীরবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। শেষ মুহূর্তে মাঠে নেমে যাওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই অনিশ্চয়তা ম্যাচের ম্যানেজার্স মিটিংয়ে নাটকীয় প্রভাব ফেলেছে। নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিন দুই দলের ২৩ সদস্যের স্কোয়াড জমা দেওয়ার কথা থাকলেও সোমবার বিকাল ৪টার সভায় ভারত তালিকা জমা দেয়নি।

বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। রায়ান শেষ মুহূর্তে খেললেও রণকৌশল পরিবর্তন করবেন কি না এ প্রশ্নে তার শীতল জবাব, “আমরা আমাদের পরিকল্পনা করছি।”

ডার্বির উত্তাপে যখন ঢাকার আকাশ ভারী, তখন দুই দলের কৌশল, রহস্য এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতা আজকের ম্যাচকে রূপ দিয়েছে এক সত্যিকারের হাই-ভোল্টেজ ফুটবলযুদ্ধে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category