সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে: নুরুল হক নুর

  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫৯ Time View

ফেব্রুয়ারিতে নয়, জাতীয় নির্বাচন জানুয়ারিতেই দিতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘নির্বাচন যত তাড়াতাড়ি হবে আমাদের জন্য তত ভালো।’

রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে নুরুল হক নুর বলেন, ‘নির্বাচন সংঘাতমুখর নাকি শান্তিপূর্ণ হবে তা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নয়, বরং রাজনৈতিক দলগুলোর আচরণের ওপরও নির্ভর করবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে।’

তিনি আরও বলেন, ‘সময়মতো নির্বাচন না হলে বাংলাদেশের রাজনীতির আকাশে আবারও কালো মেঘ জমে যেতে পারে।’

গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২১ সালের ২৬ অক্টোবর। তবে এর মূল ভিত্তি ছিল ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনে নেতৃত্বদানকারীদের হাত ধরেই গড়ে ওঠে গণঅধিকার পরিষদ।

গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ—এই চার মূলনীতিকে ধারণ করে দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দিনই দলটি ২১ দফা কর্মসূচি ঘোষণা করে, যা ছিল দলটির লক্ষ্য ও উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category