সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

নাটোরের লালপুরে বউ ও মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৬৩ Time View

নাটোরের লালপুরে বউ ও মায়ের ওপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার গোপালপুর পৌর এলাকার নারায়ণপুর রেললাইন সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।

নিহতের নাম রাজন আলী। তিনি লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামের মো. মোরশেদ আলীর ছেলে।

পারিবারিক ও স্থানীয়রা জানায়, রাজন আলীর বিয়ে হয়েছিল প্রায় পাঁচ মাস আগে। বিয়ের পর থেকেই তার সংসারে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা হতো। কিছুদিন আগে স্ত্রী রাগ করে বাপের বাড়িতে চলে যান। শনিবার সকালে রাজনের মায়ের সঙ্গেও ঝগড়া হয়। এরপর অভিমান করে তিনি বাড়ি থেকে বের হয়ে যান এবং পরে আর ফিরে আসেননি।

দুপুরের দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রাজন আলী কাটা পড়ে নিহত হন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। নিহতের চাচাতো ভাই মো. রাসেল আলী মরদেহটি শনাক্ত করেন।

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category