মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

১০৩ ভরি রুপা ও মোবাইলসহ পেশাদার চোর গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৪৫ Time View

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি মামলার মূল আসামি মো. শিমুল হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পাতুরিয়া এলাকায় অভিযান চালিয়ে শিমুলকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে চুরি হওয়া ১০৩ ভরি রূপা ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত শিমুল হোসেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার পাতুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মো. লাল চাঁদ ও ফুলমতির ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি বালিয়াকান্দি উপজেলার একটি স্বর্ণের দোকানে চুরি ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ রূপা ও মোবাইল ফোন চুরি হয়। ঘটনার পর থেকেই পুলিশ অভিযানে নামে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত শিমুল একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশের এই সফল অভিযানে এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা দ্রুততম সময়ে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category