বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলার বাঘিনীরা

  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ‍‍‘এ‍‍’ গ্রুপের চ্যাপিয়ন হয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১৫ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে দিয়া বিশ্বাসের নেতৃত্বাধীন বাংলার বাঘিনীরা।

শক্তিশালী অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়ার পর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও ইতিবাচক ফল পেলো বাংলাদেশ।

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টাইগ্রেসদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র ১০৩ রানের বেশি করতে পারেনি। ফলে, গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশের প্রয়োজন ছিলো ১০৪ রান।

১০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ২১ রানের মধ্যে ২ উইকেট হারায় বাংলাদেশ। ১২ বলে ১০ রান করে সুমাইয়া আক্তার ও ১০ বলে ৮ রান করে সাজঘরে ফিরে যান আফিয়া প্রত্যশা।

এরপর দিলারা আক্তার ও স্বর্না আক্তার মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৫৯ রানে ফের উইকেট হারায় বাংলাদেশ। ১৪ বলে ২২ রান করে ফিরে যান স্বর্না আক্তার। স্বর্নারা বিদায়ের পর দ্রুতই ফিরে যান দিলারা আক্তার।

দলীয় ৬৪ রানে ১৫ বলে ১৭ রান করে আউট হন দিলারা আক্তার। এরপর দলীয় ৮৬ রানে ১৭ বলে ১০ রান করে আউট হন দিশা বিশ্বাস। তবে এরপর আর কোন উইকেট না হারিয়ে ৫ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশের কিশোরীরা।

রাবেয়া খান ২৪ বলে ১৮ ও মিষ্টি শাহা ১৩ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। যুক্তরাষ্ট্রের পক্ষে অদিতিবা চুদাসামা নেন সর্বোচ্চ ২টি উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category