মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

সরকারের সিদ্ধান্ত নাচক করে আমরণ অনশনে যাচ্ছেন শিক্ষকরা

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৬ Time View

আগামী পহেলা নভেম্বর থেকে ৫ শতাংশ হারে বা নূন্যতম ২০০০ টাকা বাড়ি ভাড়া দেয়ার সরকারের প্রস্তাব নাকচ করে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা।

বৃহস্পতিবার বিকেলে শহীদ মিনারে এ ঘোষণা দেন শিক্ষক নেতারা।

এ সময় নেতারা বলেন, ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবি আদায়ে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করে আগামী ২৪ ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করব আমর। এরপরও সরকার আমাদের যৌক্তিক দাবি না মানলে আমরণ অনশন শুরু করবো।‎‎

এর আগে বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি পালনের কথা ছিল শিক্ষকদের। তবে সেই কর্মসূচি স্থগিত করে দাবি না মানা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা।

‎এদিকে দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসেছিলেন শিক্ষকদের ১৬ সদস্যের প্রতিনিধি দল। সেখানে শিক্ষা উপদেষ্টা প্রহসনমূলক আচরণ করেছেন বলে অভিযোগ শিক্ষকদের।

এদিন বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার জানিয়েছেন, বর্তমানে বাজেট ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে সরকারের পক্ষে সকল প্রস্তাবিত সুবিধা বাস্তবায়ন করা যাচ্ছে না। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে শিক্ষকদের দাবি পূরণ করার চেষ্টা করা হবে।

শিক্ষা উপদেষ্টা বলেন,‘শিক্ষকদের বেতন বর্তমান কাঠামো থেকে আরও বেশি বাড়ানো দরকার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অর্থসংস্থানের ওপর নির্ভর করছে তাদের দাবি পূরণের বিষয়টি। তাদের দাবি যৌক্তিক হলেও, টাকা না থাকায় তাদের দাবি পুরোপুরি পূরণ করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘আগামী পহেলা নভেম্বর থেকে ৫ শতাংশ হারে বা নূন্যতম ২০০০ টাকা বাড়ি ভাড়া দেয়ার প্রস্তাব করা হয়েছে। এর বেশি কোনোভাবেই বাড়ি ভাড়া বাড়ানো সম্ভব নয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category