মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৫৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২,৬৮৪ শিক্ষার্থী

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৫ Time View

চলতি বছরের উচ্চ মাধ্যমিক২,৬৮৪ সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ময়মনসিংহ বোর্ডে গড় পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।

ময়মনসিংহ বোর্ডে এবছর পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৫,৮৫৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র সংখ্যা ৩৫,৬০৭ জন এবং ছাত্রী সংখ্যা ৪০,২৪৮ জন। মোট পাশকৃত পরীক্ষার্থী সংখ্যা ৩৯,০৯৬ জন।

পাশের হার অনুযায়ী দেখা যায়— ছাত্রদের পাশের হার ৪৬ দশমিক ৮৩ শতাংশ (১৬,৬৭৬ জন) এবং ছাত্রীদের পাশের হার ৫৫ দশমিক ৭০ শতাংশ (২২,৪২০ জন)।

এ বছর ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২,৬৮৪ জন। এর মধ্যে ছাত্র ১,১১৭ জন এবং ছাত্রী ১,৫৬৭ জন।

মোট কেন্দ্রের সংখ্যা ১০৬টি এবং প্রতিষ্ঠানের সংখ্যা ৩০৬টি। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান ও বোর্ড  চেয়ারম্যান  ড. মো. শহীদুল্লাহ।

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ঈশ্বরগঞ্জের চরজিথর হাই স্কুল অ্যান্ড কলেজ, নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার আবদুল জব্বার রাবেয়া খাতুন গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ— এই তিনটি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। অন্যদিকে, ১৫টি প্রতিষ্ঠান শতভাগ ফেল করেছে।

উল্লেখ্য, দেশে এ বছর ১১টি শিক্ষা বোর্ডের গড় পাশের হার ৫৮ দশমিক ৫৩ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি পাসের হার মাদ্রাসা বোর্ডে ৭৫ দশমিক ৬১ শতাংশ এবং সবচেয়ে কম কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ৮৬ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category