সোমবার, ১১ মে ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ঐশ্বরিয়ার নামে আইনি নোটিশ!

  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৮২ Time View

বকেয়া কর মেটানোর নোটিশ পাঠানো হল অভিনেত্রীকে। নোটিশে বলা হয়েছে ২১ হাজার ৯৬০ টাকা অকৃষি কর দেওয়া বাকি ঐশ্বরিয়া রায় বচ্চনের। বুধবারের মধ্যে কর মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন অভিনেত্রীর আইনজীবী। নাসিকের সিন্নার তালুকায় আড়ওয়াড়ি গ্রামে ২০০৯ সালে প্রায় আড়াই একরের বেশি জমি কেনেন ঐশ্বর্যা। এত বছর ধরে সময় মতো কর দিয়েও এসেছেন। এই বছরই বাকি পড়ে গিয়েছে ২১ হাজার টাকা ।

সিন্নারের তহসিলদার বলেন, “অভিনেত্রীর আইনজীবীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন এই বুধবারের মধ্যে বকেয়া কর মিটিয়ে দেওয়া হবে।” ঐশ্বরিয়ার নামে প্রায় আড়াই একরের উপর জমি রয়েছে। ১৪ বছর আগে জমিটি কিনেছিলেন অভিনেত্রী। সেখানে বায়ুশক্তি প্রকল্পে অনেক টাকা বিনিয়োগ করেন ঐশ্বরিয়া। তহসিলদার বলেন, “এমনটা আগে কখনও হয়নি। ১৪ বছর ধরে সময়মতো কর দিয়ে এসেছেন তিনি। শুধু মাত্র এই বছরের করই দেওয়া বাকি তাঁর।”

তিনি আরও যোগ করেন, “আমাদের লাভের হিসাব কষা শুরু হয় অগস্ট মাস থেকে। এর আগে দু’বার অভিনেত্রীকে নোটিস পাঠানো হয়েছিল, কিন্তু তাঁর তরফ থেকে কোনও উত্তর মেলেনি। এই ৯ জানুয়ারি আবারও তাঁকে নোটিস দেওয়া হয় বকেয়া কর মেটানোর জন্য। এ বার অবশ্য তাঁকে ১০ দিনের সময় দেওয়া হয়। যাতে তার মধ্যে সব পাওনা মিটিয়ে দেন তিনি। তবে, তাঁর আইনজীবী আমাদের জানিয়েছেন, বুধবারই সব মিটিয়ে দেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category