মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

সালথায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪৪ Time View

ফরিদপুরের সালথা উপজেলায় জিহাদ সরদার (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহ প্রতাপ গ্রামের একটি আম গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিহাদ সরদার ওই গ্রামের মৃত শাহজাহান সরদারের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জিহাদ বদমেজাজি, মানসিকভাবে অসুস্থ এবং দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের রোগে আক্রান্ত ছিলেন। কোনো কারণ ছাড়াই গতকাল রাতে সকলের অজান্তে তিনি বাড়ির পিছনের উত্তর পাশে পুকুরপাড়ে আম গাছের সাথে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

আজ সকালে তার চাচী জাহানারা বেগম পুকুরপাড়ে যাওয়ার সময় জিহাদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পরিবারের সদস্যদের জানান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category