সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি

  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬৬ Time View

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর প্রস্তুতির সময় ঢাকা কলেজে শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। পরে ‘দালাল’ মন্তব্যের অভিযোগে এক শিক্ষার্থীকে শিক্ষকরা ধরে কমনরুমে আটকে রাখেন। খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে সহপাঠীকে ছাড়িয়ে আনেন।

সোমবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে বেলা ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে , ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রূপান্তর আন্দোলনে অংশ নিতে ঢাকা কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা জড়ো হচ্ছিলেন। এ সময় শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ঢাকা কলেজের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ রেজা শিক্ষকদের উদ্দেশ্যে ‘দালাল’ শব্দ ব্যবহার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিবাদের একপর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে কয়েকজন শিক্ষক ফরহাদ রেজাকে ধরে শিক্ষক কমনরুমে নিয়ে আটকে রাখেন। খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করেন এবং পরে ওই শিক্ষার্থীকে সেখান থেকে ছাড়িয়ে আনেন। ঘটনার সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে কলেজ প্রশাসন। শিক্ষার্থীরা পরে নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে যোগ দেন।

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা শুরু করেছেন।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে নীলক্ষেত দিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীরা শিক্ষা ভবনের দিকে রওনা দিয়েছেন। আর শিক্ষার্থীদের এ কর্মসূচিকে ঘিরে এলাকাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।

শিক্ষার্থীরা জানিয়েছেন, সরকার ঘোষিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আইন দ্রুত বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় তারা খুব অনিশ্চয়তায় রয়েছেন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আর কোনো কালক্ষেপণ চাই না। বিশ্ববিদ্যালয় যে মডেলেই হোক, অংশীজনদের মতামতের আলোকে দ্রুত খসড়া হালনাগাদ করে অধ্যাদেশ দিতে হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। এই কলেজগুলোর সমন্বয়ে গঠিত বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে আজ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category