মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

ধানের শীষ আপনাদের জন্মেরও আগে বিএনপির প্রতীক: রুহুল কবীর রিজভী

  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪২ Time View

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ধানের শীষ প্রতীকটি বিএনপির জন্মলগ্ন থেকেই দলের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর আগেও এটি মাওলানা ভাসানীর রাজনৈতিক দলের প্রতীক ছিল।

শনিবার দুপুরে গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে ‘বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় এনসিপি নেতাদের উদ্দেশে রিজভী বলেন, “শাপলা প্রতীক না দিলে ধানের শীষ দেয়া যাবে না—এমন অযৌক্তিক দাবি তুলে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। এসব অবস্থার সুযোগ নেবে পরাজিত শক্তি। শাপলা জাতীয় ফুল, জাতীয় প্রতীকও বটে। তবে এর সঙ্গে ধানের শীষের কোনো সম্পর্ক নেই। ধানের শীষ আপনাদের জন্মেরও আগে বিএনপির প্রতীক ছিল। এ নিয়ে বিতর্ক তৈরি করে ঐক্যের চেতনায় বিভাজন আনা হচ্ছে।”

বিএনপির এই নেতা আরও বলেন, “এটা যেন ছোট ভাইয়ের আবদারের মতো—চকলেট না পেলে বড় ভাইকেও দেয়া যাবে না। এমন আচরণ ঐক্যের জন্য শুভ নয়।”

তিনি আরও অভিযোগ করেন, “দেশের ভেতরে নানা ষড়যন্ত্র চলছে, বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিকে ফেরাতে গোপনে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। মাঠের ভেতরেও সুরঙ্গ খোঁড়া হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সদস্য সংগ্রহ প্রসঙ্গে রিজভী বলেন, “চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ বা যাদের কারণে মানুষ ভীত—এমন কেউ বিএনপির নতুন সদস্য হতে পারবে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category