মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

কোনোভাবেই আ.লীগকে পুনর্বাসন করতে দেবে না জনগণ: আসিফ মাহমুদ

  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৪৪ Time View

জুলাই-আগস্টে গণহত্যার জন্য দায়ী দল বা আওয়ামী লীগকে কোনোভাবেই দেশের জনগণ পুনর্বাসন করতে দেবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এদিন চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন এই উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ যে ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছে- আমরা মনে করি দল হিসেবে তাদের বিচার হওয়া প্রয়োজন। তবে আওয়ামী লীগের সময়ের সুবিধাভোগীরা নানাভাবে দলটিকে ফের রিস্টেট করার অপচেষ্টা বা ষড়যন্ত্র করছেন। কিন্তু দেড় সহস্রাধিক মৃত্যু ও প্রায় ৩০ হাজার মানুষের আহত হওয়ার পর কোনোভাবেই দায়ী দলকে আবার পুনর্বাসন করতে দেবে না বাংলাদেশের জনগণ।সেই লড়াই যদি আবার করতে হয় আমাদের, আমরা আবার সেটার জন্য প্রস্তুত আছি।

গুমের দুই মামলা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি মাইলফলক ঘটনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালসহ গুম কমিশন এই বিষয়গুলো নিয়ে কাজ করছিল। গত এক বছরে তারা নানাভাবে বাধার শিকার হয়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা ছিল যে, এসব ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যারা জড়িত, আয়নাঘর ও গুম হওয়া শত শত মানুষের ফিরে না আসার সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। এরই একটা গতকাল মাইলফলক পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা এই সরকারসহ পুরো বিচারব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি। আমি চাই এই গ্রেপ্তারি পরোয়ানাসহ পুরো প্রক্রিয়া যথাযথভাবে চলমান থাকবে। কোনো স্থান থেকেই অপরাধীদের বাঁচানোর কিংবা আশ্রয়ের জন্য কোনো ধরনের প্রচেষ্টা বা অপচেষ্টা করা হবে না।

পলাতক আসামিদের ফেরানো প্রসঙ্গে তিনি বলেন, যারা এই গণহত্যার সঙ্গে দায়ী ও পলাতক অবস্থায় রয়েছেন, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। আইন অনুযায়ী ও বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে বন্দি বিনিময়ে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী তাদের ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা নেবে সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category