মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে সম্ভব: ইসি মাছউদ

  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৫১ Time View

নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, সংসদ নির্বাচনের সঙ্গে একসঙ্গে গণভোট হলে বড় ব্যয় সাশ্রয় হবে। সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে সম্ভব। তবে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ কিছু বাড়ানো লাগতে পারে। এতে আইনগত কোনো সমস্যা থাকার কথা নয়।

বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আবদুর রহমানেল মাছউদ বলেন, জাতীয় নির্বাচনের মধ্যে গণভোট আয়োজনে ঘোষিত ফেব্রুয়ারির সময়ে কোনো প্রভাব ফেলবে না।

এই নির্বাচন কমিশনার বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। গণভোটে থাকবে জুলাই সনদের ধারা নিয়ে পক্ষে-বিপক্ষে মত। তবে পুরো বিষয়টাই নির্ভর করছে, রাজনৈতিক ঐকমত্যের ওপর। সরকার চাইলে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category