রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

১০ বছর পর একসঙ্গে বাপ্পী-মাহি

  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৮৯ Time View

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় মুক্তি পাওয়া ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহির। প্রথম ছবিতেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলেন এই জুটি। এরপর ‘অন্যরকম ভালোবাসা’, ‘তবু ভালোবাসি’, ‘কি দারুণ দেখতে’, ‘অনেক সাধের ময়নাসহ একাধিক চলচ্চিত্রে একসঙ্গে কাজ করে জুটি হিসেবে জনপ্রিয়তা পান তাঁরা।

তবে ক্যারিয়ারের মাঝে হঠাৎ করেই একসঙ্গে কাজ বন্ধ করে দেন বাপ্পী-মাহি। পর্দা তো বটেই, একে-অপরের মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। সর্বশেষ ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমায় দেখা গিয়েছিল এই জুটিকে।

দীর্ঘদিনের সে দূরত্ব ঘুচেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রে। সেখানে চিত্রনায়ক কাজী মারুফের বিবাহবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১০ বছর পর দেখা হয় বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহির। এই পুনর্মিলন ঘটে মারুফের নিউ ইয়র্কের বাসায়, যেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে থাকা শোবিজ সংশ্লিষ্ট আরও অনেক বাংলাদেশি।

প্রায় চার মাস ধরে মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অন্যদিকে বাপ্পী সেখানে গেছেন গেল মাসে।

বাপ্পী বলেন, আমি আর মাহি একসঙ্গে সিনেমায় অভিষেক করেছি। ও আমার খুব ভালো বন্ধু। মাঝে মাঝে ফোনে কথা হলেও দেখা হলো এক দশক পর। ওর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ক্যারিয়ারের শুরুতে আমরা দারুণ সময় কাটিয়েছি। ওকে দেখে সত্যিই ইমোশনাল হয়ে পড়েছিলাম।

মাহিও বলেন, অনেক দিন পর আমাদের দেখা হলো। পুরো ১০ বছর পর! শুটিংয়ের সময় আমরা এত মজা করতাম! ক্যামেরার সামনে দাঁড়ানো ছাড়া বাকিটা সময় খুনসুটি চলত। এত বছর পর বাপ্পীকে দেখে পুরোনো স্মৃতিগুলো খুব মনে পড়ছে। আমিও আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম।

ফেসবুক লাইভে থাকা অবস্থায় এক ভক্ত জানতে চান, আবার কবে দেখা যাবে এই জুটিকে রুপালি পর্দায়। উত্তরে বাপ্পী জানান, যদি সুযোগ হয় তাহলে অবশ্যই আবার একসঙ্গে কাজ করব আমরা।

লাইভের এক পর্যায়ে বাপ্পী গেয়ে শোনান ‘ভালোবাসার রঙ’ সিনেমার জনপ্রিয় গান ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’, সাথে গলা মেলান মাহিও। মুহূর্তটি ছিল যেন ফিরে যাওয়া ২০১২-তে, তাঁদের ক্যারিয়ারের সেই শুরুর দিনগুলোতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category