মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের কষ্ট করতে হবে না: রুমিন ফারহানা

  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪৬ Time View

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সতর্ক করে দিয়ে বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে প্রধান উপদেষ্টা চলে যাবেন এবং অনেক উপদেষ্টা বিদেশে চলে যাবেন। ফলে দেশ গভীর অনিশ্চয়তায় পড়বে। পাশাপাশি আওয়ামী লীগ আবারও রাজপথে সক্রিয় হয়ে উঠছে বলে তিনি মন্তব্য করেন।

রুমিন ফারহানা একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে এ সব কথা বলেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ফেব্রুয়ারির পর তিনি আর থাকতে চান না। ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছাতে পারে, তাহলে তিনি চলে যাবেন।

তিনি এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যের সাথে মিলিয়ে বলেন, উপদেষ্টারা অনেকেই নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন। আমার মনে হয়, তাদের খুব কষ্ট করতে হবে না। কারণ বেশিরভাগ উপদেষ্টার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তারা স্বভাবতই দেশের বাইরে, বিশেষ করে বিশ্বের উন্নত দেশগুলোতে ফিরে যেতে পারবেন।

রুমিন ফারহানা আরও বলেন, সব তথ্য সাদাচোখে দেখলে সহজেই অনুমান করা যায়, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশ গভীর অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে।

আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের মিছিল আগের চেয়ে ঘন ঘন ও বড় হচ্ছে। ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তাদের মিছিল দেখা যাচ্ছে। শুরুতে তাদের মধ্যে হতবিহ্বল ভাব ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক ব্যর্থতা তাদের আবারও রাজনীতিতে ফিরে আসার সাহস জুগিয়েছে।

প্রধান উপদেষ্টার সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারের কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, তিনি কিছু বিষয় ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট রেখেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম স্থগিত রয়েছে। তারা নির্বাচনে অংশ নেবে কি না, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ‘অনুবাদজনিত সমস্যা’ সংক্রান্ত বক্তব্য প্রসঙ্গে রুমিন ফারহানা তির্যক মন্তব্য করেন। তিনি বলেন, রাজনীতিবিদরা যখন কোন কিছু এড়াতে চান, তখন তারা হঠাৎ করেই ‘রাজনৈতিক অসুস্থতায়’ আক্রান্ত হন। আপনি যদি কোন সমাবেশে যেতে না চান, তাহলে বলবেন আপনি অসুস্থ। এটাই রাজনৈতিক অসুস্থতা। এমন অজুহাত আসতে পারে, কিন্তু আমার ব্যাখ্যা আমি দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category