মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

‘তারেক রহমানের ৩১ দফায় মানুষের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে’

  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৭৫ Time View

ভোলা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুপ্রীম কোর্টের (আপিল বিভাগ) আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় মানুষের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। আমরা যখন ৩১ দফা নিয়ে মানুষের কাছে যাই, দেখতে পাই একজন গ্রামের মানুষও ৩১ দফা পড়ে সন্তোষ প্রকাশ করছেন। তাই জাতির কল্যাণে ৩১ দফার বিকল্প নেই।

তিনি বুধবার সন্ধ্যায় চরফ্যাশনের আবদুল্লাহপুর ইউনিয়নে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার উঠান বৈঠকে এ কথা বলেন।

অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া আরও বলেন, যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে, তারা বিএনপির কেউ নয়; শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা মানুষের অকল্যাণ হয় এমন কাজ করতে পারে না। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে বিএনপির নেতাকর্মীদের এক থাকতে হবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে যিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী হন, তার সাথে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

উঠান বৈঠকে তার সাথে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category