মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

আগে আ.লীগের বিচার, তার পর রাজনীতি: ডা. জাহিদ

  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬২ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাসহ অভিযুক্ত প্রত্যেকের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তার মন্তব্য, গণহত্যার দায়ে অভিযুক্ত দলটির কার্যক্রম সচল হওয়া বা নির্বাচনে অংশ নেয়া নিয়ে মোটেও ভীত নয় গণতন্ত্রের পক্ষের শক্তিরা।

তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জনগণকে নিতে হবে। গণহত্যা, লুটপাট, নির্যাতন ও সব ধরনের অপকর্মের জন্য পতিত আওয়ামী লীগকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

দল হিসেবে আওয়ামী লীগ সক্রিয় হলে আগামী নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কি না– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসেন স্পষ্ট ভাষায় বলেন, ‘পতিতদের নিয়ে মোটেও ভীত নয় গণতন্ত্রের জন্য আন্দোলনকারীরা।’

এদিকে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়েছে কি না এবং তারা আবার ফিরবে কি না–এ নিয়ে যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার ঘিরে বর্তমানে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category