মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

নবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে জেলা কমান্ড্যান্ট

  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৭৩ Time View

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আড়ম্বরপূর্ণভাবে উৎসবটি পালন করছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার অধিবাসীরা। নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানে কাজ করছে দেশের বৃহত্তম বাহিনী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সারাদেশের ন্যায় নবাবগঞ্জ উপজেলার ৬৯টি পূজামণ্ডপে নিরাপত্তা দিচ্ছে আনসার-ভিডিপি সদস্যরা।

মঙ্গলবার সন্ধ্যায় মাঠ পর্যায়ে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে আসেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মো. আহসান উল্লাহ, পরিচালক ৩৩ আনসার ব্যাটালিয়ন হিলি হাকিমপুর এবং মো. নুরুজ্জামান, জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুর।

তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অংশীজনের সাথে উৎসাহ-উদ্দীপনা এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং পূজামণ্ডপসমূহের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণসহ মোতায়েনকৃত আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনে সর্বদা সর্বোচ্চ সচেষ্ট থাকার নির্দেশনা প্রদান করেন।

আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রম দেখে এবং পূজামণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকেরা আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব নিয়ে প্রশংসা করায় জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান সন্তোষ প্রকাশ করেন। পরে উপজেলার মন্দিরগুলো পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. রেজেনা পারভিন আক্তার, সহকারী পরিচালক ৩৩ আনসার ব্যাটালিয়ন হিলি হাকিমপুর, জেলার আনসার ফোর্সসহ উপজেলার প্রশিক্ষকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category