মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বাস চালকের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (৪১) নামের এক যাত্রীবাহী বাস চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম ওই গ্রামের আফসার আলীর ছেলে এবং ঢাকা কোচ গ্রামীণ ট্রাভেলস বাসের চালক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিনি মেইন সুইচ বন্ধ না করেই বৈদ্যুতিক কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত জানালার গ্রিলের সাথে থাকা তারে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাঁড়িয়ে থাকেন। এ সময় তার বড় শ্যালক রুবেল ছুটে গিয়ে ডাক দিতে গেলে তিনিও বিদ্যুতের শকে আক্রান্ত হন। পরে রবিউলের ঘাড়ে থাকা গামছা দিয়ে টেনে তাকে মুক্ত করা হয়। পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় তাকে পুঠিয়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী বিষয়টির সত্যতা নিশ্চিত করে এটিকে একটি দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category