মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

নির্বাচনে দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে: সালাহউদ্দিন আহমদ

  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের মানুষ পিআর (সমানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির বিপক্ষে।

মঙ্গলবার জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থী ও সাধারণ মানুষ জনসংযোগে নিয়োজিত আছেন। কোনো দল যদি নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে চায়, তবে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণে এখনই বাধা সৃষ্টির চেষ্টা দৃশ্যমান হচ্ছে। তিনি আরও বলেন, দেশি-বিদেশি যে কোনো শক্তি যদি ষড়যন্ত্র করে, জনগণই তাদের প্রতিহত করবে।

তিনি বলেন, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। সব ধর্ম-বর্ণের সমন্বয়ে রাজনীতি করে দলটি এবং সে কারণেই সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের পূর্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চায় তারা।

বিএনপির এই নেতা দাবি করেন, দেশের মানুষ পিআর (সমানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির বিপক্ষে। তিনি সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করারও আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category