বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

দাদাগিরি নয় ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি: মির্জা ফখরুল

  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ Time View

বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দলটি আন্তরিক। সম্প্রতি নিউইয়র্কে এক বাংলাদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক ইতিহাসের এক জটিল পর্যায়ে রয়েছে। ঢাকা-নয়াদিল্লির মধ্যকার এই টানাপোড়েনের জন্য প্রতিবেশী দুই দেশের রাজনীতিকরাই একে অপরকে দায়ী করছেন। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এমন প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ ভারতের মনোভাব নিয়েও আলোচনা চলছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ অধিবেশনে সফরসঙ্গী হন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা। এসব কাজই সম্পর্কের ক্ষতি করেছে। ভারতেরও ক্ষতি হয়েছে এবং আওয়ামী লীগেরও ক্ষতি করেছে। কাউকে তাদের ক্ষতি করতে হয়নি। তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। রাজনীতি থেকে সরে গিয়ে যখন কেউ ষড়যন্ত্রের দিকে যায়, তখনই ক্ষতি হয়।

বিএনপি মহাসচিব মনে করেন, সম্পর্কের এই টানাপোড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে। এটি এখন ভারতের ওপর নির্ভর করছে। তারা যদি চায়, শুধু বড় দাদা না হয়ে বন্ধু হবে, তাহলেই সমাধান সম্ভব।

মির্জা ফখরুল বলেন, ভারতসহ সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি। এজন্য দলটির আন্তরিকতার কোনো কমতি নেই। সব দেশের সাথেই আমরা বন্ধুত্ব করতে চাই। এরই মধ্যে আপনারা দেখেছেন, আমরা বিভিন্ন দেশে আসছি-যাচ্ছি। ভারতের সাথেও আমাদের একটা সুসম্পর্ক ছিল। এখন ভারতের ওপর নির্ভর করছে, তারা কতদূর বিএনপির সাথে সম্পর্ক রাখতে চায়।

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কারও সঙ্গে কোনো সম্পর্ক চায় না বিএনপি বলে জানান এই বর্ষীয়ান রাজনীতিক। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপি যে আন্তরিক, তা আবারও পরিষ্কার করেন দলটির মহাসচিব। এখন ভারত কতটুকু ইতিবাচকভাবে এগিয়ে আসে, সেদিকেই তাকিয়ে আছে দুই দেশের মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category