রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

মাফিয়াপ্রধান মাত্তেও ৩০ বছর পালিয়ে থাকা গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১২১ Time View

ইতালির কুখ্যাত সিসিলিয়ান মাফিয়াপ্রধান মাত্তেও মেসিনা ডেনারোকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দীর্ঘ ৩০ বছর পলাতক থাকার পর অবশেষে তাকে গ্রেপ্তার করা হলো। ৬০ বছর বয়সি ডেনারো ১৯৯৩ সাল থেকে আত্মগোপনে ছিলেন।

সিসিলিয়ান শহরের একটি বেসরকারি ক্লিনিক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আন্দ্রেয়া বোনাফেড ছদ্মনামে প্রায় এক বছর ধরে সেখানে মাঝে মধ্যে চিকিৎসা গ্রহণ করতেন ভয়ঙ্কর এ খুনি।

স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ক্লিনিক থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিসিলিয়ান রাজধানীর লরেঞ্জো ব্যারাকে স্থানান্তর করা হয়।

পুলিশ জানায়, ক্লিনিকে পুলিশ হাজির হওয়ার পর পালানোর চেষ্টা করেছিলেন ডেনারো। কিন্তু ঘিরে ফেলার পর আর কোনো বাধা দেওয়ার চেষ্টা করেননি।

ডেনারোকে একসময় সিসিলিয়ান মাফিয়াপ্রধানদের প্রধান হওয়ার মতো ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো।

২০১৬ সালে বার্নার্ডো প্রোভেঞ্জানো এবং ২০১৭ সালে সালভাতোরে রিনার মৃত্যুর পর তাকে শীর্ষ মাফিয়ার প্রধানের পদের প্রার্থী মনে করা হতো।

ডেনারোর ডাকনাম দিয়াবোলিক বা ইউ সিক্কু (চিকন)। ১৯৬২ সালে সিসিলির কাস্তেলভেত্রানোতে তার জন্ম। সূত্র: আরব নিউজ

এবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category