মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

নেত্রকোণার বিজিবির অভিযানে ৯৭ বোতল ভারতীয় মদ জব্দ

  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ Time View

নেত্রকোণার ভারতীয় সীমান্ত এলাকায় পৃথক পৃথক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৯৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে (৩১ বিজিবি) এর জোয়ানরা।

শনিবার বিকালে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার বরুয়াকোনা বিওপির একটি টহল টিম শুক্রবার রাত ৮টার দিকে রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।

অপরদিকে দূর্গাপুর উপজেলার ভরতপুর বিওপির একটি টহল টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ৭ টার দিকে দূর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী গাজীপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৩৪ বোতল ভারতীয় মদ জব্দ করে।

তিনি আরও জানান, জব্দকৃত মোট ৯৭ বোতল ভারতীয় মদ নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category