মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

৪৮ ঘণ্টা ধরে নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

উত্তরার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। রাজধানীর উত্তরা এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

মামুন নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টার বেশি সময় পার হলেও তার সন্ধান না পাওয়ার দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, বিষয়টি একইসাথে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। ৫ আগস্ট-পরবর্তী প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম।

হাসনাত বলেন, ‘একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা হচ্ছে।’

‘একইসাথে, এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরব ভূমিকাও শঙ্কার। এই নীরবতা নতুন করে রাজনীতিতে পুরোনো ভয়ের সংস্কৃতি ও নিপীড়নের পরিবেশ ফিরিয়ে আনার আশঙ্কা সৃষ্টি করছে’ বলে নিজের পোস্টে উল্লেখ করেন হাসনাত আব্দুল্লাহ।

এর আগে বুধবার রাতে উত্তরায় সংবাদ সম্মেলনে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির পক্ষ থেকে মামুনের নিখোঁজের বিষয়টি জানানো হয়।

নেতারা জানান, গত ২৩ সেপ্টেম্বর সকালে পাঞ্জাবি-পায়জামা পরিহিত অবস্থায় বাসা থেকে বের হন মামুন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পাশাপাশি র‌্যাব, পিবিআই, কাউন্টার টেরোরিজম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। এ সময় মামুনকে ফিরে পেতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন যুবশক্তির নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category