মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাটডাউন কর্মসূচি ৭ দিনের জন্য প্রত্যাহার করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। এদিকে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ফোরামের শিক্ষকেরা।

বুধবার দুপুর দেড়টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন অফিসাস সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা। এসময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলীম তাদের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেন।

অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা বলেন, গতকাল দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অফিসার সমিতির দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলমান ‘শাটডাউন’ কর্মসচি স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে যদি দাবিসমূহ বাস্তবায়ন না হয় তাহলে পরবর্তীতে সবাইকে নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

এদিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম বলেন, আমাদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের যে সিদ্ধান্ত হয়েছে তা চলবে। আমাদের সম্মানিত শিক্ষক-কর্মকর্তাদের যে মারধর করা হয়েছে তার প্রতিবাদে আমাদের আন্দোলন। শাস্তি নিশ্চিত না হলে আমাদের কর্মসূচি চলবে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আমরা কর্মকর্তাদের সঙ্গে গতকাল বসেছিলাম। এর পরিপ্রেক্ষতিতে তারা তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেন। আমরা শিক্ষকদের এক পক্ষের সঙ্গেও বসেছি। তারা ক্লাসে ফিরে এসেছে। কিছু কিছু বিভাগে ক্লাস-পরীক্ষা হচ্ছে। আরেক পক্ষের সঙ্গে আলোচনার জন্য ডাকা হয়েছে। আশা করি তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফিরে আসবেন।

এদিকে এর আগে বেলা ১১টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শাটডাউন কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন করেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির রাবি শাখার নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category