মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদ শিবিরের

  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ Time View

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের ওপর জুলাই গণহত্যাকারী সংগঠন নিষিদ্ধ-ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর সংঘটিত এই হামলা কোনো সাধারণ ঘটনা নয়; বরং এটি ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা।

‘ফ্যাসিবাদবিরোধী ঐক্যের বিভাজন, আওয়ামী ফ্যাসিবাদের বিলম্বিত বিচারপ্রক্রিয়া এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় এ ধরনের ন্যক্কারজনক ঘটনা বারবার সংঘটিত হচ্ছে। সরকার এবং রাজনৈতিক দলগুলো কোনোভাবেই এ ব্যর্থতার দায় এড়াতে পারে না।’

তারা বলেন, এই বর্বরোচিত হামলা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category