বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

সিলেটে ১৫৩ যান আটক , ৩৫টি মামলা: এসএমপি‍‍`র অভিযান

  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ Time View

আল্টিমেটাম শেষে নিজের দেয়া কথা রেখে ফোর্স নিয়ে অবৈধ আর কাগজবিহীন যানবাহনের বিরুদ্ধে অ্যাকশনে নামেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

সোমবার পুরোদিন এবং মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত দেড় দিনের অভিযানে মোট ১৫৩টি যানবাহন আটক এবং কাগজপত্র না থাকায় ৩৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা গেছে, যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযানের প্রথমদিন (সোমবার) সন্ধ্যা পর্যন্ত শেষে ৮৭টি অবৈধ গাড়ি আটক করা হয়েছে এবং কাগজপত্র না থাকায় ১৭টি মামলা করা হয়েছে।

অভিযানের ২য় দিন মঙ্গলবার সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত ৬৬টি অবৈধ যান আটক এবং ১৮টি কাগজবিহীন গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়।

মঙ্গলবার দুপুরে সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, দেড় দিনের অভিযানে আটক করা ১৫৩টি যানবাহনের মধ্যে রয়েছে- ১১০টি ব্যাটারিচালিত রিকশা, ৯টি সিএনজি চালিত অটোরিকশা, ৪টি লেগুনা, ২৬টি মোটরসাইকেল, ৩টি ট্রাক ও ১টি পিকআপ।

তিনি জানান, অভিযানে কাগজপত্র না থাকায় ৩৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এরমধ্যে ১২টি সিএনজি চালিত অটোরিকশার, ১৫টি মোটরসাইকেল, ২টি প্রাইভেটকার, ১টি মাইক্রোবাস, ১টি পিকআপ ও ৪টি ট্রাকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সরেজমিনে ঘুরে ও এসএমপি সূত্রে জানা যায়, নগরীর মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার এবং পাঠানটুলা এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেন। এসময় সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র চেক করা হয়।

অভিযানের কারণে নগরীর সড়কগুলোতে যানবাহন ছিল অনেকটা কম। ফলে চিরচেনা যানজটও ছিল না।

সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীকেও বিভিন্ন পয়েন্ট ঘুরে অভিযান তদারকি করতে দেখা গেছে। এসময় তিনি বলেন, অবৈধ যানবাহনগুলো নগর থেকে সরিয়ে নিতে আমরা সময় দিয়েছিলাম। গত রোববার নগরীতে মাইকিংও করিয়েছি এবং সোমবার সকাল থেকে অবৈধ সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সিলেট নগরীতে কোন অবৈধ যানবাহন চলতে দেওয়া হবে না।

পুলিশ কমিশনার বলেন, নগরের অবৈধ সিএনজি স্ট্যান্ডগুলো সরানোর ব্যাপারেও আমরা চিন্তা করছি। সিএনজিগুলো পার্কিংয়ের জায়গা নির্ধারণ করে দেওয়া হবে। এর আগে গত সপ্তাহে এসএমপি সড়ক শৃঙ্খলা ফেরাতে পাঁচ দফা নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, নগরীতে ব্যাটারিচালিত রিকশা, রেজিস্ট্রেশনবিহীন ও ভুয়া নাম্বার প্লেটযুক্ত যানবাহন চলাচল করতে পারবে না। অনুমোদিত স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও অটোরিকশা পার্কিং করা যাবে না। এছাড়া মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

তারও আগে এসএমপি কমিশনার জানান, নগরীর সম্মানিত নাগরিকদের ভোগান্তি কমানো এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। কোনোভাবেই নগরীতে অনুমোদনবিহীন, কাগজপত্র ছাড়া বা নিয়ম অমান্যকারী যানবাহন চলাচল করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category