বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্ম পালন করুন: জেলা প্রশাসক

  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ Time View

শারদীয় দুর্গাপূজা ও কঠিন চিবরদানোৎসবের আগে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে খাগড়াছড়ির গুইমারায় একটি সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, উর্ধ্বতন কর্মকর্তারা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান এবং সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাটি গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজন এবং উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মো. রফিকুল ইসলাম, ইসলামি আন্দোলনের সভাপতি মো. মাগফার হোসেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কারী মুহাম্মদ ওছমান গনী, সরকারি কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহাম্মদ জায়নুল আবদীন, প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আবদুল আলী, বাজার সভাপতি দিদারুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলমসহ অন্যান্য জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, ধর্মীয় উৎসব উদযাপনে সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকা উচিত। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।

প্রধান অতিথি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “ধর্মীয় উৎসব পালনের মাধ্যমে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়। আসন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সবাইকে একে অপরের সহযোগী হয়ে কাজ করার আহ্বান জানাই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category