মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে: বিএনপি নেতা ইশরাক

  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ Time View

আগামী মাসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তফসিল ঘোষণা করেছে বিসিবি।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোতগ্রহণ। এদিকে নির্বাচন নিয়ে সোমবার আসন্ন নির্বাচনকে ঘিরে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক এবং কাউন্সিলর।

বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ কাম্য নয় বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। এদিকে সরকার বাড়াবাড়ি করতে থাকলে প্রয়োজনে বিসিবি ঘেরাও করার ঘোষণা দিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ও সম্ভাব্য পরিচালক পদপ্রার্থী বিএনপি নেতা ইশরাক হোসেন।

আসন্ন ক্রিকেট বোর্ডের নির্বাচনে কাউন্সিলর প্রেরণে সরকারি হস্তক্ষেপ ও সভাপতির নির্বাহী ক্ষমতার অপপ্রয়োগের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, “বিসিবি নির্বাচনে যা হচ্ছে তা আসলে নির্বাচন নয়, বরং সিলেকশন চলছে।

আমার কাছে মনে হচ্ছে এই নির্বাচনে সরকার সরাসরি হস্তক্ষেপ করছে। এসব দেখে মনে হলো বিষয়টি সবাইকে জানানো উচিত। কিছু কাজ হয়েছে যার প্রমাণ আমার কাছে নেই, সেগুলো মৌখিকভাবে হয়েছে। আবার কিছু কাজ প্রমাণসহ দেখানো সম্ভব।

১৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গঠিত হয়। এরপর সব যোগাযোগ ও সিদ্ধান্ত কমিশনের মাধ্যমেই হওয়ার কথা।”

এদিকে প্রতিবাদ জানিয়ে ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ও বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, “বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপ স্পষ্ট। সরকার নিরপেক্ষ নয়, বরং নানাভাবে প্রভাব খাটাচ্ছে। এভাবে কোনো শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। আমরা চাই যোগ্য জেলা, বিভাগ ও খ্যাতনামা সংগঠকরাই কাউন্সিলর হিসেবে মনোনীত হোন। গঠনতন্ত্রে কোথাও নেই যে অ্যাডহক কমিটি থেকে মনোনয়ন দিতে হবে। যদি এ নিয়ে বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে।”

জেএইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category