বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

গাজীপুরের কালীগঞ্জে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৭৭ হাজার টাকা জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় চারটি মামলায় মোট ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় সরকারি সম্পত্তি দখল করে নির্মিত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পৌরসভা আইনে চারটি মামলা দায়ের করা হয়।

মামলার মাধ্যমে জরিমানা ধার্য হয়— কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক সঞ্জয় ঘোষ: ৫০,০০০ টাকা, তিথি বেকারির পরিচালক মো. মিলন মিয়া: ২৫,০০০ টাকা, আদর্শ মিষ্টান্নের মালিক দীলিপ চন্দ্র: ১,০০০ টাকা ও মুনসুরপুর গ্রামের বাবুল মিয়া: ১,০০০ টাকা।

উচ্ছেদ অভিযানে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম বলেন, “কালীগঞ্জে সরকারি সম্পত্তি জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের ইতিপূর্বে নোটিশ দেওয়া হয়েছিল। দীর্ঘদিনেও তারা স্থাপনা সরায়নি, তাই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলো। সরকারি সম্পত্তিতে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। যারা স্বেচ্ছায় সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা সরাবে, তাদের প্রয়োজনে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category