মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে

  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ Time View

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

বুধবার দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ বিলিয়ন ডলার। একইসঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ হয়েছে ২৬ দশমিক ৮ বিলিয়ন ডলার।

এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১,০০৩ দশমিক ১০ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ২৬,০৮৭ দশমিক ৪৬ মিলিয়ন ডলার।

এর আগে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩০,৮৮৬ দশমিক ৯৮ মিলিয়ন ডলার, আর আইএমএফ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৫,৯৮৪ দশমিক ৪৩ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর আকুর বিল পরিশোধের কারণে রিজার্ভ কমে দাঁড়ায় ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলার। এরপর রিজার্ভে ওঠানামা থাকলেও ৩১ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছানো সম্ভব হয়নি। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী রিজার্ভ পুনরায় ৩১ বিলিয়ন ডলারের গণ্ডিতে পৌঁছেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category