মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

ষড়যন্ত্রকারীরা এদেশে কখনো সফল হবে না: সাবেক এমপি কালাম

  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ Time View

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, “দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীরা এদেশে কখনো সফল হবে না। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপি দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে।”

বুধবার মির্জাপুর উপজেলার ছিটমামুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত হাজী হোসেন উদ্দিন সিকদারের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. মহসীন।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ১০ জন চিকিৎসক তিন শতাধিক নারী ও পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category