বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

গ্যাস সিলিন্ডারের দোকানে সিগারেট থেকে অগ্নিকাণ্ড, আহত ১০

  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

চট্টগ্রামের চন্দনাইশে একটি গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মালিকসহ ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এক শ্রমিকের সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।

দগ্ধরা হলেন- দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।

চন্দনাইশ ফায়ার স্টেশন সূত্র জানায়, চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন বৈলতলি ইউনুস মার্কেট মাহবুবুর রহমানের দোকানে গ্যাস সিলিন্ডারের বোতল আনলোড করা হচ্ছিল। এ সময় এক শ্রমিক সিগারেট খেলে হঠাৎ আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ১০ জন শ্রমিক আগুনে দগ্ধ হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তির জন্য পাঠান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category