মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

নুর ১৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন

  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

রাজধানীর বিজয়নগরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ১৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন তিনি।

সোমবার ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বিকালে পৌনে ৫ টার দিকে তিনি অ্যাম্বুলান্সে করে হাসপাতাল ছাড়েন।

তিনি আরও বলেন, ‘ঘটনার দিনই তাকে হাসপাতালে আনা হলে জরুরি ভিত্তিতে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। সারা রাত ধরে চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যান। পরে তাকে ঢামেক-এর পুরাতন ভবনের ৪র্থ তলার নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরবর্তীতে আরো বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে ১০ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয় এবং তাদের তত্ত্বাবধানে নুরুল হক নুরের চিকিৎসা চলতে থাকে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category