মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

মাদারীপুরের শিবচরে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ Time View

মাদারীপুরের শিবচরে উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান।

নতুন কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন শিবচর পৌরসভার সাবেক কমিশনার শাহাদাত হোসেন খান এবং সদস্য সচিব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সহ-সভাপতি সোহেল রানা। মাত্র ৩৩ বছর বয়সে উপজেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় সোহেল রানাকে তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে দেখছেন অনেকে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম নাদিরা মিঠু, জহের গোমস্তা, শাজাহান মোল্লা সাজু, মোতাহার হোসেন হাওলাদার ও শহিদুল ইসলাম দিপু।

অন্যান্য সদস্যরা হলেন— কামাল জামান নুর উদ্দিন মোল্লা, আবু জাফর চৌধুরী, ইয়াজ্জেম হোসেন রোমান, আবুল বাসার সিদ্দিকী, মাহবুব মাদবর শহীদ চেয়ারম্যান, মো. সিরাজুল ইসলাম, বাকাউল করিম খান (বাকা), মো. ইথু চৌধুরী, শামীম চৌধুরী ও আব্দুল হান্নান মিয়া।

দায়িত্ব পেয়ে উপজেলা আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন,“আমরা দীর্ঘদিন ধরে নানা জুলুম-নির্যাতনের শিকার হয়েছি। জুলাই বিপ্লবের পর আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। আপনারা দোয়া করবেন, আমি যেন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।”

নবনির্বাচিত উপজেলা সদস্য সচিব তরুণ নেতা সোহেল রানা বলেন,“আমি অল্প বয়সে বড় দায়িত্ব পেয়েছি, এজন্য দলের কাছে কৃতজ্ঞ। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। সর্বদা চেষ্টা করব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলকে আরও শক্তিশালী করতে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ফারুক বেপারী, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category