বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে ছাত্র-জনতা রাজপথে নামবে: ফয়জুল করীম

  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন হলে ভোট কেন্দ্র দখল, ভোট ডাকাতি, সহিংসতা ও অরাজকতা থাকবে না। এতে নিবন্ধিত সকল দলের ভোটের অনুপাত অনুযায়ী জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং পার্লামেন্টে সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ও সমাধানের সুযোগ সৃষ্টি হবে।

রোববার সন্ধ্যায় বরিশাল টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের আয়োজনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পিআর পদ্ধতির নির্বাচন কার্যকর হলে দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা, বিভাজন, হানাহানি, হরতাল ও অরাজকতার অবসান হবে। দেশে স্থিতিশীলতা সৃষ্টি হলে বন্ধুপ্রতীম আন্তর্জাতিক বিনিয়োগ বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেকারত্ব কমে যাবে।”

ফয়জুল করীম আরও বলেন, বিশ্বের প্রায় ৯১টি দেশ পিআর পদ্ধতি অনুসরণ করছে। শতভাগ পিআর. পদ্ধতি ব্যবহার করে নির্বাচন আয়োজন করা হয় যেমন—বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

সমাবেশে বরিশাল নগর সভাপতি প্রফেসর মো. লোকমান হাকীম সভাপতিত্ব করেন।

নগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের ও জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category