রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

নেপালে রাষ্ট্রীয় শোক ঘোষণা

  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১১৮ Time View

নেপালের পোখরা বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় সোমবার (১৬ জানুয়ারি) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

রোববার (১৪ জানুয়ারি) সকালে পোখরা বিমানবন্দরে অবতরণের ১০ সেকেন্ড আগে যাত্রীবাহী ওই বিমানটি ভেঙে পড়ে।

বিমান দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নেপাল সরকার। তবে যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান দেশটির বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়।

ওই বিমানে ৬৮ জন যাত্রী ছিলেন। সঙ্গে ছিলেন আরও ৪ জন ক্রু সদস্য। ভেঙে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। এ পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানের ২ আরোহীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর।

তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা খুবই সংকটজনক বলে জানা গেছে। তারা দুজনই নেপালের নাগরিক।

বিমানটিতে থাকা ৫ ভারতীয় হলেন- অভিষেক কুশওয়াহা, বিশাল শর্মা, অনিলকুমার রাজভর, সোনু জয়সওয়াল এবং সঞ্জয় জয়সওয়াল। তবে তাদের মধ্যে কেউ জীবিত রয়েছেন কিনা, সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category