মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

চার বছর পর আবারও সক্রিয় ডাকসু, দায়িত্ব নিলেন নতুন নেতৃত্ব

  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে তাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে ডাকসুর নতুন কমিটির কার্যক্রম শুরু হলো।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খানসহ নির্বাচিত অন্যরা। গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শীর্ষ তিন পদসহ ২৮টির ২৩টি পদেই বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। এ প্যানেলের বাইরে বাকি পাঁচটি পদের মধ্যে চারটিতে স্বতন্ত্র প্রার্থী ও একটিতে বামপন্থি প্যানেল প্রতিরোধ পর্ষদের প্রার্থী জয়ী হয়েছেন।

সভা শেষে ভিপি সাদিক কায়েম বলেন, ‘এর মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। আমরা সবাই মিলেই কাজ করব। শিগগিরই কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। আমরা আমাদের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই।’

উল্লেখ্য, সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category