রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

বিপিএলে সাকিবের পারফরম্যান্সে উচ্ছ্বসিত কেকেআর

  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

বিপিএলে দারুণ পারফরম্যান্স করছেন সাকিব আল হাসান। সাকিবের এমন পারফরম্যান্সে উচ্ছ্বাসে ভাসছে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে সাকিব ৫টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত তিনি ৪৫ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন।

আগ্রাসী ইনিংসে তিনি ৮টি চার ও ৪টি ছক্কা মারেন। বল হাতেও নজর কাড়েন তিনি। ৩ ওভার বল করে মাত্র ১১ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। বিশেষ করে তো ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তারকা অলরাউন্ডার।

বাংলাদেশ প্রিমিয়র লিগে ফের আগুনে মেজাজে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের এই পারফরম্যান্স দেখে স্থির থাকতে পারেনি কেকেআর। তারা উচ্ছ্বাস প্রকাশ করে সোশ্যাল মিডিয়াক সাকিবের পারফরম্যান্সকে কুর্নিশ জানিয়েছে। চট্টগ্রামে লিগের ১১তম ম্যাচে টস জিতে বরিশালকে শুরুতে ব্যাট করতে পাঠায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বরিশাল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৭ রান তোলে। সাকিবের ৮১ রান ছাড়া আর কেউ রান করতে পারেননি। মেহেদি হাসান মিরাজ ৬, এনামুল হক ২০, চতুরঙ্গ ডি’সিলভা ২১, ইব্রাহিম জাদরান ২৭, ইফতিকার আহমেদ ৫ ও করিম জানাত ১০ রান করেন। খাতা খুলতেই পারেননি মাহমুদুল্লাহ। কুমিল্লার হয়ে তনভীর ইসলাম ৩৩ রানের বিনিময়ে ৪টি উইকেট সংগ্রহ করেন।

এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন নইম হাসান ও খুশদিল শাহ। উইকেট পাননি হাসান আলি, মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন। পরে ব্যাট করতে নেমে কুমিল্লা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে। ১২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে বরিশাল। খুশদিল শাহ দলের হয়ে সব থেকে বেশি ৪৩ রান সংগ্রহ করেন। ২৭ বলের ইনিংসে তিনি ১টি চার ও ৪টি ছক্কা মারেন।

এ ছাড়া কুমিল্লার হয়ে লিটন দাস ৩২, মহম্মদ রিজওয়ান ১৮, ইমরুল কায়েস ২৮, চাডউইক ওয়াল্টন ১৪, মোসাদ্দেক হোসেন ২৭, হাসান আলি ১ ও নইম হাসান ১ রান করেন। খাতা খুলতে পারেননি জাকের আলি। সঙ্গত কারণেই ম্যাচসেরা ক্রিকেটার নির্বাচিত হন সাকিব আল হাসান। চলতি বাংলাদেশ প্রিমিয়র লিগে এই নিয়ে ২টি ম্যাচে হাফ-সেঞ্চুরি করেন শাকিব। চার ম্যাচে তিনি উইকেট নিয়েছেন সাকুল্যে ৩টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category