রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

নেপালে বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৬৭

  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View

কাঠমান্ডু থেকে আসা ৭২ আরোহীসহ নেপালের একটি বিমান রোববার (১৫ জানুয়ারি) সকালে দেশটি পোখারায় বিধ্বস্ত হয়েছে। ইয়েতি এয়ারলাইন্স এ তথ্য জানিয়েছে। নেপালি মিডিয়ার খবরে সর্বশেষ বলা হয়েছে, ধ্বংস্তুপ থেকে এখন পর্যন্ত অন্তত  ৬৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন।

দেশটির এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দুই ইঞ্জিনবিশিষ্ট এটিআর-৭২ বিমানটি ইয়েতি এয়ারলাইন্স পরিচালনা করছিল। বিমানটি কাঠমান্ডু থেকে সকাল ১০টা ৩৩ মিনিটে উড্ডয়ন করে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে উড়ে আসা ইয়েতি এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোববার সকালে কাস্কি জেলার পোখরায় বিধ্বস্ত হয়।

প্লেন বিধ্বস্তের ঘটনায় বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিওগুলোতে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। হেলিকপ্টারে করে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

বিমানটিতে ১৫ জন বিদেশি যাত্রী ছিলেন। যার মধ্যে ৬ শিশুও রয়েছে। এছাড়া ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রুশ, ২ জন কোরিয়ান এবং ১ জন আর্জেন্টিনার যাত্রী ছিল। আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের একজন করে যাত্রী ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে ইয়েতি বিমান সংস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category