বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

শাড়িতে মুগ্ধতা ছড়ালেন জয়া

  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ Time View

দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যাও কম নয়। প্রায় সময়েই ভক্তদের মুগ্ধ করতে নিজের নিত্য নতুন ছবি প্রকাশ করেন তিনি।

সব পোশাকেই নজর কাড়তে দক্ষ জয়া। বিশেষ করে শাড়িতে বরাবরই আলো কেড়ে নেন অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রমটা ঘটেনি। জয়ার মিষ্টি হাসি ও অপরূপ গ্ল্যামার সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলেছে।

শেয়ার করা ছবিতে দেখা যায়, সোনালী রঙের শাড়িতে ধরা দিয়েছেন জয়া। চোখের চাহনি আর মিষ্টি হাসি নেটিজেনদের নজর কেড়েছে। ছবি শেয়ার করে জয়া ক্যাপশনে লিখেছেন, ‘শাড়ি ভাইবস।’

এদিকে কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা জয়ার বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘কালার কম্বিনেশন সব দারুণ অনেক সুন্দর লাগছে।’ আরেকজনের কথায়, ‘শাড়িতে সুন্দর লাগছে।’

উল্লেখ্য, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে জয়া আহসান সমানতালে কাজ করে চলেছেন কলকাতার চলচ্চিত্রেও। অভিনয়ে পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পাশাপাশি সীমান্ত পেরিয়েও অর্জন করেছেন জনপ্রিয়তা। শুধু অভিনয় নয়, নতুন নতুন ফ্যাশন স্টেটমেন্টের মাধ্যমে ভক্তদের আলোচনায় থাকেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category