রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

সুরকার হিসেবে চলচ্চিত্রে অভিষেক কাজী শুভর

  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

প্রথমবারের মতো সুরকার হিসেবে চলচ্চিত্রে অভিষেক হলো কণ্ঠশিল্পী কাজী শুভর।

পরিতোষ বাড়ৈয়ের জনপ্রিয় উপন্যাস ‘নরক নন্দিনী’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘নন্দিনী’তে তিনটি গানে সুর করার পাশাপাশি দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন সোয়াইবুর রহমান রাসেল।

সিনেমার সংগীত পরিচালনা করেছেন রাফি মোহাম্মদ এবং গানগুলোতে লেখা হয়েছে গীতিকার জাহিদ আকবর ও পরিতোষ বাড়ৈয়ের। সিনেমাটি আগামী ১২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মুক্তি উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাজী শুভ, ছবির নায়িকা নাজিরা মৌ, অভিনেতা ফজলুর রহমান বাবু, অভিনেতা আজম খান, কাহিনীকার পরিতোষ বাড়ৈ ও গীতিকার জাহিদ আকবরসহ আরও অনেকে।

কাজী শুভর বলেন, “প্রথমবার সিনেমার জন্য গান সুর করেছি, তাই ‘নন্দিনী’ আমার কাছে স্পেশাল। বিষয়টি বেশ চ্যালেঞ্জিং ছিল, তবে পরিচালক সোয়াইবুর রহমান রাসেল এবং সংগীত পরিচালক রাফি মোহাম্মদ খুব সহযোগিতা করেছেন। গানগুলোতে অনেক সময় ও মনোযোগ দিয়েছি এবং সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন বাকিটা দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে। আমি আশা করি গানগুলো সবার কাছে ভালো লাগবে।”

ছবিতে কাজী শুভ সুর করেছেন ‘পরান পাখি’, ‘যাও ভেসে যাও’ এবং ‘লাল মেম’ গানগুলোতে। ‘পরান পাখি’র দুটি ভার্সন করা হয়েছে; একটি নিজে গেয়েছেন, আরেকটি গেয়েছেন সালমা। ‘যাও ভেসে যাও’ গানে কণ্ঠ দিয়েছেন স্বরলিপি। ‘লাল মেম’ গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ এবং দোলা।

সিনেমার মোট পাঁচটি গানের মধ্যে বাকিগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, ন্যান্সি, কোনাল, সালমা আক্তার, স্বরলিপি ও দোলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category