রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

সাবিনা ইয়াসমিনের জন্মবার্ষিকী আজ

  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ Time View

সাবিনা ইয়াসমিন, বাংলা গানের জগতে যার নাম শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয়। সুরেলা কণ্ঠে যিনি প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে রেখেছেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) তার জন্মদিন।

১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর সাতক্ষীরার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন এই সংগীতশিল্পী। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি প্রবল ঝোঁক ছিল। মায়ের কাছে প্রাথমিক শিক্ষা, পরে ওস্তাদদের কাছে নিয়মিত তালিম তাকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায়।

১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রে গান গেয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন সাবিনা ইয়াসমিন। সেই শুরু, তারপর এক অমলিন যাত্রা। “তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা”, “সুখে থেকো ও আমার নন্দিনী”, “যদি মন কাঁদে তুমি চলে এসো” কিংবা “এমনও প্রেম হয়”— একের পর এক কালজয়ী গান আজও বাঙালির আবেগকে নাড়া দেয়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও তিনি ছিলেন সংগীতের ফ্রন্টলাইনে। তার কণ্ঠে গাওয়া দেশাত্মবোধক গান মুক্তিকামী মানুষকে জুগিয়েছে সাহস ও অনুপ্রেরণা। সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ১৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক এবং স্বাধীনতা পদকসহ অসংখ্য সম্মাননা।

সামাজিক যোগাযোগমাধ্যমে আজ ভেসে আসছে তার জন্মদিন উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা। সহকর্মীরাও তাকে স্মরণ করছেন শ্রদ্ধা আর ভালোবাসায়।

জন্মদিনে ভক্তদের একটাই প্রার্থনা— বাংলা গানের সুরসম্রাজ্ঞী সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন সুস্থ থাকুন, তার কণ্ঠে আরও নতুন গান শোনার সৌভাগ্য হোক। কারণ তিনি শুধু একজন শিল্পী নন, তিনি বাংলা গানের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category