রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

শাকিব খান এখন দুবাই

  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১১৭ Time View

এবার দুবাই পাড়ি জমালেন ঢালিউডের কিং শাকিব খান। শনিবার( ১৪ জানুয়ারি) ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন শাকিব খান নিজেই।বিকেল ৩ টা ১২ মিনিটে দেয়া শাকিবের ফেসবুক পেজে বিমানে বসে থাকার একটি ছবি পোস্ট করেছেন এ চিত্রনায়ক। সেই ছবির ক্যাপশনে লিখেছেন, দুবাই। সঙ্গে জুড়ে দিয়েছেন, একটি উড়ন্ত বিমানের ছবি।

দেয়া মাত্রই সেই স্ট্যাটাস মুহূর্তেই ভরে গেছে লাইক, শেয়ার আর ভক্তদের কমেন্টে। ভক্তদের কেউ লিখেছেন, দেখতে অসাধারণ লাগেছে। আবার কেউ লিখেছে, নতুন লুক।অনেকে অবশ্য মজা করে অনেক নেতিবাচক কমেন্টসও করেছে। তবে সেসব কমেন্টের থেকে ভালো কমেন্টের সংখ্যাই বেশি। হঠাৎ কেন দুবাই যাচ্ছেন এ নায়ক সে বিষয়ে কিছুই জানাননি তিনি।

তবে ধারণা করা হচ্ছে, দুবাইয়ে অনুষ্ঠিত ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নিতেই সেখানে পাড়ি জমিয়েছেন তিনি। আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে চলেছে এ আসর।যেখানে অংশ নিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। শাকিব, পূজা চেরির পাশাপাশি এ অনুষ্ঠানে আরও থাকছেন চিত্রনায়ক শরিফুল রাজ ও আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

তারকাদের মধ্যে আরও থাকছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, তমা মির্জা, পরিচালক রায়হান রাফী, উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category