রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

কিংসের কষ্টার্জিত জয়; আবাহনীর বড় জয়

  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে শুক্রবার (১৩ জানুয়ারি) তিনটি ম্যাচ ছিল। শিরোপা প্রতিদ্বন্দ্বী দুই দল বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী নিজ নিজ ম্যাচে জিতেছে। কিংস অ্যারেনায় বসুন্ধরা ১-০ গোলে বাংলাদেশ পুলিশকে এবং কুমিল্লায় ঢাকা আবাহনী ৫-১ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে। পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে কিংস টেবিলের শীর্ষে। সমান সংখ্যক ম্যাচে ঢাকা আবাহনী ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

কিংস অ্যারেনায় বসুন্ধরা ২৮ মিনিটে লিড নেয়। আবাহনী থেকে কিংসে আসা ব্রাজিলিয়ান ফুটবলার ডোরিয়েল্টন বক্সের মধ্যে দুর্দান্ত গোল করেন। ডান প্রান্ত থেকে করা ক্রস বক্সের মধ্যে দুর্দান্ত ব্যাকভলি করে গোল করেন। ঘরোয়া ফুটবলে চলতি মৌসুমে অন্যতম সেরা গোল এটি।

দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংস দশ জনের দলে পরিণত হয়। সোহেল রানা ৭৬ মিনিটে লাল কার্ড দেখেন। ম্যাচের বাকি সময় দশ জন নিয়ে খেলেও কিংস পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। কুমিল্লায় চট্টগ্রাম আবাহনী ঢাকা আবাহনীর বিরুদ্ধে ভালোই লড়াই করছিল। ১১ মিনিটে ঢাকা আবাহনীর হয়ে এলিটা কিংসলে গোল করেন।

৩২ মিনিটে চট্টগ্রাম আবাহনী সমতা আনে। ১-১ সমতা নিয়ে প্রথমার্ধ শেষ হয়। ৭১ মিনিট পর্যন্ত ম্যাচে সমতা ছিল। ৭২ মিনিটে মেহেদী হাসান রয়েল ঢাকা আবাহনীকে এগিয়ে নেন। ৭৯ মিনিটে কিংসলে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন। ৮১ মিনিটে কোস্টারিকার দ্যানিয়েল কলিন্দ্রেস ও ৮৯ মিনিটে নবীব নেওয়াজ জীবন গোল করলে আবাহনী ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।

দিনের আরেক ম্যাচে ময়মনসিংহ স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১-০ গোলে এফসি উত্তরাকে হারায়। ৫৯ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোল করেন নাজিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category